শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৯:২২ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

১২ নভেম্বর অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি পূজা উদযাপন পরিষদের

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

সাম্প্রদায়িকতা দেশ গঠনে কোনো ভূমিকা রাখতে পারে না বলে মনে করেন রাজনীতিবীদ, শিক্ষাবীদসহ ধর্মীয় আলোচকরা। তারা বলেছেন, আগামীতেও সাম্প্রদায়িক শক্তি দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে না। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (১০ নভেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত বিজয়া সম্মেলন-২০২৩ অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে, এল ভৌমিক, আগামীকাল ১২ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য অসাম্প্রদায়িকতা।

শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি তৈরি করে একথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশের মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ। মানবতাবাদ ধর্মের শাশ্বত বাণী। তাই ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন উল্লেখ করে শিরীন শারমিন বলেন, সংবিধানে সকল ধর্মাবলম্বীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা আছে।

তিনি বলেন, মানবিকতার আদর্শে গড়ে উঠবে আগামী প্রজন্ম। সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবে এটাই সরকারের মূল লক্ষ্য। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে আমরা এগিয়ে যেতে চাই। ২১৪১ সালের মধ্যে স্মার্ট ও সোনার বাংলা গড়ে তোলার কাজে সবাইকে যুক্ত হওয়ার আহ্বানও জানান স্পীকার। সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতার মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

অনুষ্ঠানে ধর্মীয় নেতারা ১২ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে সারাদেশে অবরোধ কর্মসূচি প্রত্যাহারে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আশাকরি আমাদের আহ্বানে বিএনপি সাড়া দেবে। সেইসঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে সংখ্যালঘুদের বছরজুড়ে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা। বলেন, আমরা বছরজুড়ে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করতে চাই। এরমধ্যে দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশ আবারো ফিরে আসবে।

মহানগর সার্বজননীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জে, এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

আলোচনায় অংশ নেন, পংকজ দেবনাথ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীন, ইসকনের অধ্যক্ষ শ্রী চারু চন্দ্র দাস, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় মহাথের, বিশপ ইমানুয়েল কানন রোজারিও। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X