কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হরতালে কৌশলী হচ্ছে র‍্যাব

কথা বলছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি : সংগৃহীত
কথা বলছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি : সংগৃহীত

চলমান রাজনৈতিক সংকটে জনগণের জানমালের নিরাপত্তায় কৌশলী হচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আগামীকাল রবি ও সোমবারের হরতালে টহল অভিযানের পাশাপাশি ছদ্মবেশেও রাজপথে অবস্থান করবেন বাহিনীর সদস্যরা।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় কথা বলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, জনগণের জানমাল নিরাপত্তায় যতরকম ব্যবস্থা আছে আমরা তা নিশ্চিত করব। বাস, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আমরা যাত্রীবেশেও নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান নেব। এর আগেও আমরা এভাবে ছদ্মবেশে অবস্থান নিয়েছি। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ছদ্মবেশে বিভিন্ন স্থানে অবস্থান, সাদা পোশাকে ও যাত্রীবেশে গণপরিবহনে অবস্থানের র‍্যাবের এই কার্যক্রম চলমান থাকবে। হামলা হতে পারে এমন স্থানগুলো শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে বাস মালিকদের সঙ্গে বসে সহায়তা চাওয়া হয়েছে।

খন্দকার মঈন জানান, বর্তমানে আমাদের চার শতাধিক টহল অভিযান চলমান আছে। চলমান রাজনৈতিক কর্মসূচির শুরু থেকে ১৭ হাজারের বেশি গাড়িকে নিরাপত্তা দিয়েছে র‍্যাব। ২০০-এর বেশি কনভয়কে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। অর্থনৈতিক চেইন ঠিক রাখতে আমরা এটা করছি। গুরুত্বপূর্ণ স্থান ও সড়কসমূহে র‍্যাব ফোর্সেসের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। চলন্ত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কমেছে জানিয়ে তিনি বলেন, যারা হরতালে গাড়ি রাখেন তাদের কাছে অনুরোধ, আপনারা নির্জন জায়গায় যেখানে মানুষজন বা নিরাপত্তায় নিয়োজিত কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নেই সেখানে গাড়ি রাখবেন না। তাহলে গাড়িতে অগ্নিসংযোগ কম হবে। নির্বাচনের আগে র‍্যাব আরও অভিযান পরিচালনা করবে জানিয়ে মঈন বলেন, নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বেশকিছু অভিযান পরিচালনা করছি। এর মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার করা ও যারা চিহ্নিত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে অভিযান চলমান আছে। ইতোমধ্যে আমরা উল্লেখযোগ্য হারে না হলেও বেশকিছু অস্ত্র উদ্ধার করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X