কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কালবেলার ইউসুফ আরেফিন

কালবেলার সিনিয়র রিপোর্টার ইউসুফ আরেফিনের হাতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
কালবেলার সিনিয়র রিপোর্টার ইউসুফ আরেফিনের হাতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন কালবেলার সিনিয়র রিপোর্টার ইউসুফ আরেফিন।

গত বছরের ২৮ নভেম্বর দৈনিক কালবেলায় ‘ভয়ংকর এলসি জালিয়াতি : এসআইবিএলের ১৬ হাজার কোটি টাকা নিয়ে গেছে দুই প্রতিষ্ঠান’- শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জন করেন। বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন অন্যান্য গণমাধ্যমের আরও ১৯ জন সাংবাদিক।

আজ রোববার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুপুর ১২টায় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এবং আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।

ডিআরইউ পুরস্কার বিজয়ী ইউসুফ আরেফিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর (যোগাযোগ ও সাংবাদিকতা) শেষ করে বাংলানিউজে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি দৈনিক কালের কণ্ঠে দীর্ঘদিন কাজ করেছেন। প্রায় অর্ধযুগ কাজ করেছেন দৈনিক আমাদের সময়ে। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে তিনি নবযাত্রায় প্রকাশিত দৈনিক কালবেলায় সিনিয়র রিপোর্টার হিসেবে সচিবালয় বিটে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X