কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০১:৫০ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

নৌকায় ভোট চেয়ে আদালতে আইনজীবীদের মিছিল 

নৌকায় ভোট চেয়ে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে মিছিল করেছে আওয়ামীপন্থি আইনজীবীরা। ছবি : কালবেলা
নৌকায় ভোট চেয়ে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে মিছিল করেছে আওয়ামীপন্থি আইনজীবীরা। ছবি : কালবেলা

নৌকায় ভোট চেয়ে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে মিছিল করেছে আওয়ামীপন্থি আইনজীবীরা। বুধবার (২২ নভেম্বর) আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরুর নেতৃত্বে শতাধিক আইনজীবী এ মিছিল অংশ নেন।

তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়।

এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাতেন, ঢাকা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শেখ হেমায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত সবাই সজাগ থাকবেন। যাতে কোনো নৈরাজ্য করতে না পারে। কেউ নৈরাজ্য করতে আসলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। নির্বাচনে সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু বলেন, সন্ত্রাসকে পরিহার করুন, মানুষ আপনাদের পক্ষে থাকলে নির্বাচনে আসুন। আদালত প্রাঙ্গণে কেউ সন্ত্রাস করতে চাইলে আমাদের আইনজীবীরা তাদের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১০

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১১

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১২

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৩

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৪

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৫

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৭

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৮

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৯

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

২০
X