কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১১:২০ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জাপানি চেরি এসেছে বাংলাদেশে

নারায়ণগঞ্জ ও জাপানের নারুটো সিটি করপোরেশনের মধ্যে মৈত্রী নগর চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ ও জাপানের নারুটো সিটি করপোরেশনের মধ্যে মৈত্রী নগর চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

উন্নয়ন সহযোগী জাপান বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশে এনেছে তিন ধরনের চেরি ফুলের গাছ। বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুটো সিটি করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত মৈত্রী নগর চুক্তির আওতায় মঙ্গলবার (২৮ নভেম্বর) বন্দরনগরীতে এই গাছ রোপণ করা হবে।

আজ সোমবার (২৭ নভেম্বর) ঢাকার জাপান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি এসব তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। আরও উপস্থিত ছিলেন নারুটো সিটির ম্যানেজিং সুপারভাইজার কইজুমি কেনজির নেতৃত্বে বাংলাদেশ সফররত ৫ সদস্যের প্রতিনিধি দল। অনুষ্ঠানে জাপানি কোম্পানির প্রতিনিধিরা, জাপানি ভাষা শিক্ষা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সেলিনা হায়াৎ আইভী আশা করেন, মৈত্রী নগর চুক্তির আওতায় নারুটো সিটি নারায়ণগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে সহায়তা করবে। দুই শহরের সহযোগিতা বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

জাপানি রাষ্ট্রদূত বলেন, জাপানের ঐতিহ্যবাহী চেরি গাছ রোপণের মধ্য দিয়ে দু’দেশের দুই শহরের মানুষের মধ্যে গভীর বন্ধুত্ব রচিত হবে। এতে দুই শহরের মধ্যে আদান-প্রদান বাড়বে এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব চেরি ব্লসমের মতোই পরিস্ফুটিত হবে।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের গত ২৮ মার্চ বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুটো সিটি করপোরেশনের মধ্যে একটি মৈত্রী নগর চুক্তি সই হয়। এরই আওতায় নারায়ণগঞ্জ শহরে আজ তিন ধরনের চেরি ফুলের গাছ লাগানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X