কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ডিআরইউ’র সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন

ডিআরইউয়ের নতুন সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন। ছবি সংগৃহীত
ডিআরইউয়ের নতুন সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন। ছবি সংগৃহীত

ঢাকায় কর্মরত সংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক হয়েছেন মহিউদ্দিন। আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন খালিদ সাইফুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষে সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এবার এক হাজার ৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুসারে, নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আর মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সহসভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক পদে মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক পদে মো. জাকির হুসাইন, কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ ও দপ্তর সম্পাদক পদে রফিক রাফি বিজয়ী হয়েছেন।

নারীবিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান ও আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ মেসবাহ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে (৭টি) হাবিবুর রহমান (হাবিব রহমান), ফারহানা ইয়াসমিন (জুঁথী), সাঈদ শিপন, দেলোয়ার হোসেন মহিন, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা এবং মো. শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

কোন দল জিতবে বিশ্বকাপ? পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X