জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল

অবরোধ সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মশাল মিছিল করে। ছবি : কালবেলা
অবরোধ সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মশাল মিছিল করে। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনরুদ্ধার, দেশরক্ষা ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুকের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন থেকে শুরু করে জাবি বিশমাইল গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, জুবাইর আল-মাহমুদ, ছাত্রনেতা নাইমুল হাছান কৌশিক, রেজাউল আমিন, সাহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, জিল্লুর, আলামিন, জিসান, ফুয়াদ, রাজু, আলামিন, সাফাতসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী।

মিছিল শেষে আব্দুল কাদের মার্জুক বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশ রক্ষার যে আন্দোলনের ডাক দিয়েছেন, জাবি ছাত্রদল অতীতের মতো সেই ডাকে সাড়া দিয়ে নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত জাবি ছাত্রদলের নেতৃবৃন্দ জীবনের শেষ রক্তবৃন্দ পর্যন্ত মাঠে থাকবে।

ছাত্রনেতা নাইমুর হাছান কৌশিক বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, তারা ভোটের অধিকার ফিরে পেতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১১

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১২

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৩

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৪

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৬

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৭

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৮

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৯

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

২০
X