কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৯:০২ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে পথ হারানো ৮ শতাধিক ঈদযাত্রী উদ্ধার

ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে পথ হারিয়ে ফেলা ৮ শতাধিক যাত্রীকে উদ্ধার করছে নৌ পুলিশ। ছবি : কালবেলা
ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে পথ হারিয়ে ফেলা ৮ শতাধিক যাত্রীকে উদ্ধার করছে নৌ পুলিশ। ছবি : কালবেলা

ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে পথ হারিয়ে ফেলা ৮ শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে যাত্রীরা তাদের বিপদের কথা জানালে পুলিশ তাদের উদ্ধার করে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার বুধবার (২৮ জুন) কালবেলাকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (২৭ জুন) রাত ৯টায় রিপন নামে একজন ব্রহ্মপুত্র নদ থেকে 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' নম্বরে ফোন করে জানান, নারী ও শিশুসহ তারা প্রায় আটশ ঈদযাত্রী পাঁচটি ট্রলারযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধার বালাসিঘাট যাচ্ছিলেন। পথিমধ্যে রাতের অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলেন। নদীতে চলমান কিছু ট্রলারের কাছে তারা চিৎকার করে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ থামেনি। এখন অন্ধকার রাতে নদের মাঝখানে তারা দিকভ্রান্ত অবস্থায় আছেন। এই অবস্থায় কলার তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল মইনুল ইসলাম কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল মইন তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও গাইবান্ধার বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী দল তথ্যপ্রযুক্তির সাহায্যে কলারের অবস্থান শনাক্ত করে ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার ফুলছড়ি থানাধীন কোচখালী এলাকায়। সেখান থেকে পাঁচটি ট্রলারে তিনশজন নারী-শিশুসহ প্রায় আটশ ঈদযাত্রীকে উদ্ধার করে নিরাপদে বালাসিঘাট পৌঁছে দেওয়া হয়।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শামসুল আলম ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১০

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১১

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১২

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৩

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৪

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৫

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৬

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৭

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৮

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৯

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

২০
X