নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে রুবেল মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার চরপাড়া (নলবাইদ) গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, হত্যা ও মাদকের মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে কয়েকজন। পরে তারা মনোহরদী থানায় খবর দেয়। পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মনোহরদী থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৩টায় কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় গরু চুরি করতে যায় একদল চোর। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে টহলরত পুলিশ ও গ্রামবাসী ধাওয়া করে। তারা পালিয়ে পিকআপভ্যান নিয়ে মনোহরদীতে প্রবেশ করতে গিয়ে বিজে উঠার সময় গাড়ির চাকা কাদায় আটকে যায়। অবস্থা বেগতিক দেখে তারা গাড়ি রেখেই পালিয়ে যায়। এ সময় গাড়ি থেকে চুরি হওয়া তিনটি গরু ও চুরি করার সরঞ্জাম তালার কাটার, ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে তা কাপাসিয়ার পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। ধারণা করা হচ্ছে, রুবেল এ গরু চোর চক্রের সদস্য। নদী সাঁতরে পালানোর সময় ডুবে তার মৃত্যু হয়েছে।

মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহাতাবুর রহমান কালবেলাকে বলেন, নিহতের শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি। তার বিরুদ্ধে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় ৩টি ও নরসিংদীর শিবপুর থানায় দুটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, কাপাসিয়ায় চুরির ঘটনায় পালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১০

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১১

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১২

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৩

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৪

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৫

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৬

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৭

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৮

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

২০
X