কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের প্রথম দিনে ১২ যানবাহনে আগুন

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিএনপি ও তার শরিকদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন সারা দেশে ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর সংঘর্ষের মধ্যে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ২৬৬টি যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে সবচেয়ে বেশি যানবাহন পোড়ানো হয়েছে ঢাকা মহানগরে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে তারা, দেশের বিভিন্ন স্থানে চলছে নাশকতা।

বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে তাদের দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ, যা শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

এবারের অবরোধের প্রথম দিন যে ১২টি অগ্নি নাশকতা হয়েছে, তার মধ্যে ঢাকা মহানগরীতে ৬টি, গাজীপুর ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক এবং ৩টি পিকআপ।

বুধবার রাজধানীর খিলগাঁও তালতলায় অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে এবং মানিকনগর চৌরাস্তায় ৩টি বাসে, উত্তর বাড্ডার প্রগতি সরণিতে ১টি বাসে আগুন দেওয়া হয়।

এ ছাড়া সিরাজগঞ্জ শাহজাদপুর টোটিয়াকান্দায় ১টি পিকআপে, চট্টগ্রামে কালুরঘাটে ১টি বাসে, গাজীপুরের শ্রীপুর বাজারে ১টি পিকআপে এবং কাপাসিয়ার চাঁদপুর বাজারে ১টি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এডিবি ব্যাংকের সামনে একটি ট্রাকে, ফেনীর ছাগলনাইয়ায় রেজুমিয়া ব্রিজে একটি কাভার্ড ভ্যানে, চট্টগ্রামে কালুরঘাটে ১টি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১০

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১১

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১২

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৪

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৫

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৬

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৭

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৯

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

২০
X