কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আবদুল গাফ্ফার চৌধুরীর ৮৯তম জন্মবার্ষিকী পালন 

আবদুল গাফ্ফার চৌধুরী স্মরণে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
আবদুল গাফ্ফার চৌধুরী স্মরণে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলা একাডেমি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আবদুল গাফ্ফার চৌধুরী রচিত অমর একুশের গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। এ সময় ‘আবদুল গাফ্ফার চৌধুরীর ছোটগল্প : বিষয় ও প্রকরণ’ শীর্ষক বক্তব্য প্রদান করেন প্রাবন্ধিক ও গবেষক ড. রকিবুল হাসান।

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী আমাদের সাহিত্যভুবনে এবং জাতীয় জীবনের এক অবিস্মরণীয় নাম। তিনি কবিতা ও কথাসাহিত্যে বৈশিষ্ট্যপূর্ণ অবদান রেখেছেন কিন্তু একুশের গানের কালজয়ী রচয়িতা হওয়ায় তার অন্য সব পরিচিতি যেন ম্লান হয়ে পড়ে।

এ সময় ড. সরকার আমিন বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী বাংলাদেশের ইতিহাসে একজন স্মরণীয় নাম। আমাদের সাহিত্য ও সাংবাদিকতাকে তিনি উচ্চমাত্রায় উন্নীত করেছেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ হেলাল হোসেন বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী একজন সচেতন নাগরিক এবং লেখক হিসেবে সমকালীন রাজনৈতিক অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার কলমযোদ্ধার ভূমিকা পালন করেছেন। তার বর্ণাঢ্য জীবন উত্তরপ্রজন্মের চির-অনুপ্রেরণার উৎস।

ড. রকিবুল হাসান বলেন, তিনি ধর্মীয় ও সামাজিক রক্ষণশীলতার নানা চিত্র তার নানা ছোটগল্পে শৈল্পিক প্রতিবাদ হিসেবে সার্থকভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।

ড. মো. হাসান কবীর বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী একুশের অমর গানের রচয়িতা হিসেবে বাংলার ইতিহাসে চিরস্থায়ী আসন লাভ করেছেন। বাঙালি জাতি ও বাংলাদেশ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১০

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১২

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৩

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৪

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৫

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৬

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৭

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৮

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৯

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

২০
X