কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় কয়েকজন নজরদারিতে : র‍্যাব

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি : কালবেলা
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ছবি : কালবেলা

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রেখেছে র‍্যাব। সিসি ক্যামেরার ফুটেজ দেখেও কয়েকজনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে পুড়িয়ে মারা ন্যক্কারজনক কাজ। যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ইতোমধ্যে আমরা বেশকিছু সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত দোষী তাদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে। যাদের নিয়ে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায় নি। তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহজনকে নজরদারিতে রেখেছি।

গত ১৯ ডিসেম্বর ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের দাবি করেছিল র্যাব ও ডিবি। তবে আগুন দেয়ার সঙ্গে সরাসরি জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১০

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১১

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১২

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৪

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৫

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৬

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৭

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৮

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৯

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

২০
X