কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৫:৫৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্টিনেজের প্রশংসা করে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমিলিয়ানোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।

সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই তারকা ফুটবলার। এ সময় শেখ হাসিনা তার প্রশংসা করে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং বাংলাদেশিরা এটির প্রতি অনুরাগী। ফুটবল ও অন্যান্য খেলাধুলার উন্নয়নে তার সরকার সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম নির্মাণ করছে।

বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস বিজয়ী এমিলিয়ানো বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল ফ্যানবেস সম্পর্কে জানতে পেরে অভিভূত হয়েছিলেন। তিনি বলেন, আমি এখানে এসে খুব খুশি এবং বাংলাদেশিদের মধ্যে ফুটবলের প্রতি আবেগের কথা জেনে আনন্দিত।

ভারতীয় সংগঠক ও ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের আয়োজনে এমিলিয়ানো এ সফর করছেন। আর্জেন্টাইন এই ফুটবলারের ব্যক্তিগত ব্যবস্থাপক সান্তিয়াগো লিওতাও সফরকারী প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, শেখ হেলাল উদ্দিন এমপি ও শেখ তন্ময় এমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X