কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির বিষয়ে জানাল আবহাওয়া অফিস

মেঘাচ্ছন্ন আকাশ। ছবি : সংগৃহীত
মেঘাচ্ছন্ন আকাশ। ছবি : সংগৃহীত

দিনভর আকাশ ছিল মেঘলা। তবে এই মেঘের কারণে বৃষ্টির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। মেঘ কেটে গেলে তাপমাত্রা কিছুটা নামতে পারে। তবে কবে নাগাদ এই মেঘ কাটবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, অন্যদিকে শুষ্ক মৌসুমের কারণে বাতাসে ধুলার পরিমাণ বেশি। দুই মিলিয়েই আকাশ মেঘাচ্ছন্ন।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এদিকে শীতকালের এই সময়ে উন্নয়ন কাজ চলছে। শুষ্ক মৌসুমে ধুলাবালি ওড়ে বেশি। বাতাসের জলীয়বাষ্পের সাথে ধুলাবালি মিশে আকাশ আরও বেশি মেঘলা হয়ে আছে। কবে নাগাদ এই মেঘ কাটবে বলা সম্ভব না।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৬.৯, রাজশাহীতে ১৬.২, রংপুরে ১৫.৪, ময়মনসিংহে ১৪.৫, সিলেটে ১৭.৬, চট্টগ্রামে ১৮.৫, খুলনায় ১৬.৪ এবং বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X