কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো বৃহৎ কোনো দেশের সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ

ফাইল ছবি
ফাইল ছবি

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদন করবে বাংলাদেশ। এই চুক্তিকে প্রথমবারের মতো বৃহৎ কোনো অর্থনীতির দেশের সঙ্গে বাংলাদেশের ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি।

বুধবার (২৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ নিয়ে গঠিত জয়েন্ট স্টাডি গ্রুপের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিসহ দুই দেশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি বলেন, এ চুক্তি হলে জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। ইপিএর আলোকে জাপানি বিনিয়োগকারীদের সমস্যার সমাধান করা হবে। এতে বিদেশি বিনিয়োগ ও শিল্প উৎপাদন ত্বরান্বিত হবে।

প্রথমবারের মতো বৃহৎ কোনো অর্থনীতির দেশের সঙ্গে বাংলাদেশের ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বলে মন্তব্য করে তিনি বলেন, ২০২৬ সালের আগেই এই চুক্তি হবে।

জাপান রাষ্ট্রদূত বলেন, এই চুক্তির ফলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ গভীর ও প্রসারিত করতেই এ চুক্তি বলে মন্তব্য করেন তিনি।

গত অর্থবছরে বাংলাদেশ ১ হাজার ৯০১ মিলিয়ন ডলারের পণ্য জাপানে রপ্তানি করে। এর বিপরীতে জাপান থেকে আমদানি করে ২ হাজার ২৯ মিলিয়ন ডলারের পণ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X