কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৬৯ দেশের কনসাল জেনারেলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবর্ধনা

ঢাকায় নিযুক্ত ৬৯ দেশের অনারারি কনসাল ও কনসাল জেনারেলদের সংবর্ধনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ৬৯ দেশের অনারারি কনসাল ও কনসাল জেনারেলদের সংবর্ধনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ৬৯ দেশের অনারারি কনসাল ও কনসাল জেনারেলদের সংবর্ধনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন নতুন বছরের প্রথম দিনে সোমবার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি ও জাপানের অনারারি কনসাল মাহবুবুল আলম, গ্রিসের অনারারি কনসাল জেনারেল ফারুক হাসান, ইন্দোনেশিয়ার অনারারি কনসাল সুফি মিজানুর রহমান, কনস্যুলার কর্পস বাংলাদেশের (সিসিবি) প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ চৌধুরী, সিসিবির ভাইস প্রেসিডেন্ট ও মাল্টার অনারারি কনসাল শোয়েব চৌধুরী, জিবুতির অনারারি কনসাল আবদুল হক, মঙ্গোলিয়ার অনারারি কনসাল নাসরিন ফাতেমা আউয়াল, আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল কর্মকর্তা নাঈম উদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনীতিকদের সম্পর্ককে আরও জোরালো করবে। পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপক্ষীয় টেকসই ব্যবসা-বাণিজ্য ও সম্পর্কের ক্ষেত্রে অনারারি কনসাল ও কনসাল জেনারেলরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অনরারি কনসালদের সুযোগ-সুবিধা বাড়াতে তিনি মন্ত্রণালয়কে অনুরোধ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১১

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১২

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৩

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৪

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৫

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৬

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৮

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৯

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

২০
X