কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৭ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ে বৈঠক

ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের সচিবরা। ছবি : কালবেলা
ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের সচিবরা। ছবি : কালবেলা

প্রায় ১৫ বছর পর দ্বিপক্ষীয় সম্প‌র্কের সামগ্রিক বিষয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় ভবন পদ্মায় বৈঠকে বসেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। বাংলাদেশের পক্ষে এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এটি দুদেশের মধ্যেকার ষষ্ঠ এফওসি বৈঠক এটি।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলো উত্থাপন করা হবে। এ ছাড়া দুদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন তারা।

বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

রাষ্ট্রীয় অতিথি ভবনে চলমান এফওসি বৈঠকে আরও উপস্থিত আছেন, সফরত পাকিস্তানের দক্ষিণ এশিয়া ও সার্কের ডিরেক্টর জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামী, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা নুর চৌধুরীসহ আরও কয়েকজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X