কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন তথ্য

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার (৩ জানুয়ারি) পর্যন্ত ওই দিন ট্রেন চলাচল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, লাইন (৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান।

তিনি বলেন, নির্বাচনের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। মেট্রোরেল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

এখন রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলছে। ২১ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেলপথে ১৬টি স্টেশন ইতোমধ্যে চালু হয়েছে। ২০২৫ সালের মধ্যে কমলাপুর অংশ চালুর কথা রয়েছে। তখন মোট স্টেশনের সংখ্যা দাঁড়াবে ১৭। আগামী মার্চের মধ্যে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চলাচল করার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এছাড়া ভোটের দিন প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। গত মঙ্গলবার তিনি বলেন, এবার আমরা যে সার্কুলার (বিজ্ঞপ্তি) দিয়েছি নির্বাচন কমিশনের (ইসি) মতামত নিয়ে, সেখানে যানবাহনের ওপর আগে যে নিষেধাজ্ঞা ছিল, সেটা এবার শিথিল করা হয়েছে।

তবে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X