কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:৫১ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনটিতে অগ্নিসংযোগের মতো ঘটনা দেখেছেন যাত্রীরা : কমান্ডার মঈন

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডকার খন্দকার আল মঈন। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডকার খন্দকার আল মঈন। ছবি : কালবেলা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় ট্রেনটির যাত্রীদের বরাত দিয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডকার খন্দকার আল মঈন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নাশকতা। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, ট্রেনটিতে অগ্নিসংযোগের মতো ঘটনা তারা দেখেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন বস্তির একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লাগার কারণ, কোথা থেকে আগুনের সূত্রপাত এবং কোন জায়গা থেকে আগুন দেওয়া হয়েছে এসব বিষয় নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে র‌্যাবের গোয়েন্দা দল। যারা ট্রেনটিতে যাত্রী ছিলেন অগ্নিসংযোগের মতো ঘটনা তারা দেখেছেন।

এর আগে জুরাইন রেলগেইট সংলগ্ন বস্তির একটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব-৩ এর সদস্যরা। বস্তির সেই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন আলমগীর, রাব্বী ও কাশেম।

ওই বাড়ি থেকে অভিযান চালিয়ে ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা এবং বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কমান্ডার মঈন বলেন, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। ট্রেনে যারা যাত্রী ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি নাশকতা ছিল। ট্রেনে আগুন লাগার পরপরই র‍্যাব-৩ একটি দল ঘটনাস্থলে যায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুরাইন রেলগেট সংলগ্ন বস্তিতে কিছু তথ্য বস্তিবাসী দেয়।

তিনি বলে, যার প্রেক্ষিতে ওই বস্তির একটি বাড়ি ঘিরে রাখা হয় এবং অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। আটক তিনজন এ বস্তিতে বসে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোম তৈরি করছিলেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে কাজ করেছে। বস্তিটি রেললাইনের পাশে এবং খুবই স্পর্শকাতর স্থান। এখানে বসে যেকোনো ট্রেন কিংবা যেকোনো জায়গায় ব্যাপক নাশকতার পরিকল্পনা ছিল।

তিনজন আটকের পর আয়নাল নামের একজন ব্যক্তির নাম পাওয়া গেছে জানিয়ে র‍্যাবের মুখপাত্র বলেন, আয়নাল আটক তিনজনকে দিয়ে ককটেল ও প্রেট্রোল বোম বানাচ্ছিলেন। এর আগেও তারা ককটেল ও প্রেট্রোল বোম তৈরি করেছিলেন। তিনজনকে আটকের পর তারা জানায়, টাকার জন্য তারা ককটেল ও প্রেট্রোল বোম তৈরি করেন।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই নাশকতার চেষ্টা করছে। যারা নির্বিঘ্নে ভোট দিতে যাবেন তাদেরকে বাধা দেওয়া কিংবা নাশকতার চেষ্টা করা। যার প্রেক্ষিতে অনেককেই আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, বেশকিছু সংখ্যক অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নাশকতা রোধে আমাদের গোয়েন্দা কাজ করছে। যেখানেই তথ্য পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X