কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভোট পর্যবেক্ষক নিয়ে যুক্তরাজ্য দূতাবাসের বিবৃতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যুক্তরাজ্যের কয়েকজন পর্যবেক্ষক রয়েছেন বলে সংবাদে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেছে দেশটির সরকার। তারা জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আগত ওই পর্যবেক্ষকদের সাথে দেশটির সরকারের কোনো সম্পর্ক নেই।

সোমবার (৮ জানুয়ারি) ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের একজন মুখপাত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্য হাইকমিশনের ওই মুখপাত্র জানান, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি। অন্যান্য পর্যবেক্ষক মিশনগুলো স্বাধীন। তারা যুক্তরাজ্য সরকারের সাথে যুক্ত নয়।

এদিকে, একই বিষয়ে বিবৃতি দিয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার এবং যুক্তরাষ্ট্র কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি বলেও জানায় দেশ দুটির ঢাকাস্থ হাইকমিশন।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ‌যুক্তরাষ্ট্রের সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি। নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন। তাদের বক্তব্য নিজেদের বা তাদের প্রতিষ্ঠানের, যুক্তরাষ্ট্র সরকারের নয়।

সোমবার (৮ জানুয়ারি) ঢাকায় অবস্থিত কানাডার হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে (টুইটার) এক পোস্টের মাধ্যমে জানায়, বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক প্রেরণ করেনি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাদের প্রদত্ত মতামতের সাথে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১০

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১২

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৩

আবারও দেশে ভূমিকম্প

১৪

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৫

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৬

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৭

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৮

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

২০
X