কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রী হলেন নওফেল

মহিবুল হাসান চৌধুরী। ছবি : সংগৃহীত
মহিবুল হাসান চৌধুরী। ছবি : সংগৃহীত

একাদশ সংসদে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবার পূর্ণমন্ত্রী হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায়ও (সদ্য বিলুপ্ত) তিনি একই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন নওফেল। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম

মহিবুল হাসান চৌধুরী নওফেল ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩য় মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরী ও মাতা শাহেদা মহিউদ্দিন। তিনি লন্ডন স্কুল অব ইকনোমিক্স থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পূর্ণ করেন।

শিক্ষা

তিনি বাংলাদেশে বিদ্যালয় জীবন সমাপ্ত করে, যুক্তরাজ্যের ‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (এল এস ই)’ থেকে আইন ও নৃ-বিজ্ঞান এই দুই বিষয়ের উপর যৌথভাবে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি লন্ডনের ‘কলেজ অফ ল’ থেকে স্নাতকোত্তর বার ভোকেশনাল ডিগ্রি (PGD-Bvc) অর্জন করেন।

কর্মজীবন

মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকা বারের আইনজীবী। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সদস্য। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক।

রাজনৈতিক জীবন

মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে তিনি সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন। জানুয়ারি ২০১৯ সালে তিনি বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X