কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

পুলিশ বিএনপির কার্যালয়ে তালা দেয়নি : ডিএমপি

বিএনপির কার্যালয়। পুরোনো ছবি
বিএনপির কার্যালয়। পুরোনো ছবি

দীর্ঘদিন তালাবদ্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। কার্যালয়ে এত দিন তালা মারা নিয়ে দলটি অভিযোগ করেছিল পুলিশের বিরুদ্ধে।

বিএনপির এই অভিযোগ সত্য নয় জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ নয়, কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগ তালাবদ্ধ করেছিলেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ শেষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগ বিএনপির প্রধান কার্যালয়ে রাতযাপন করেন। ২৯ অক্টোবর সকালে কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করেন সোহাগ। এ সংক্রান্ত তথ্যপ্রমাণ পুলিশের কাছে রয়েছে।

ডিএমপি এর আগেও একাধিকবার জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ কখনই তালা দিয়ে রাখেনি। পরে ঢাকা মহানগর পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। এরপর সোহাগের তালা দেওয়ার কথা জানতে পারে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি অফিসে তালা দেওয়া সম্পর্কে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্য এবং এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চাবি ফেরত যাওয়ার পত্রটি যথাযথ নয় বলে প্রতীয়মান হয়।

ঢাকা মহানগর পুলিশ সবার কাছ থেকে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভাঙেন নেতাকর্মীরা। দীর্ঘদিন সুনসান নীরবতা ছিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বৃহস্পতিবার নেতাকর্মীদের আনাগোনায় প্রাণ ফিরে পায় কার্যালয়টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X