কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

সমস্যা সমাধানের চেষ্টা করব, বসে থাকার মানুষ আমি নই : অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পুরোনো ছবি
নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পুরোনো ছবি

সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব, বসে থাকার মানুষ আমি নই।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী হিসেবে প্রথম কার্য দিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, সমস্যা সমাধানে অবশ্যই কাজ করব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন হবে। কোনো সমস্যা রাতারাতি সমাধান হবে না। এ জন্য সময় দিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, সামনে রমজান মাস। দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে উচ্চ অগ্রাধিকার থাকবে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করব।

মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।

অর্থপাচার রোধ ও টাকার মূল্য কমে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেখি, এ বিষয়ে কী করা যায়।

সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে আবুল হাসান মাহমুদ আলী বলেন, সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব; বসে থাকার মানুষ আমি নই।

টাকার অবমূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, অনেক দেশেই মুদ্রার বড় ধরনের অবনমন হয়েছে; আমাদের অতটা হয়নি। তবে এসব বিষয়ে ব্যবস্থা নিতে সময় লাগবে; দায়িত্ব নিয়েই সব সমস্যার সমাধান করে ফেলব, তা তো আর হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X