কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ফাইভ পার্সেন্ট’ গঠন করেছে আওয়ামী লীগ

রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক লাইভ মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক লাইভ মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা বলেন, গত ৭ জানুয়ারি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ‘ফাইভ পার্সেন্ট সংসদ’। ‘ডামি মন্ত্রিসভার শপথ’ প্রত্যাখ্যান করে ‘গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনভিত্তিক বাংলাদেশ’ গড়তে ‘গণশপথ’ পাঠ করার প্রতীকী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক লাইভ মিডিয়া ব্রিফিংয়ে এ ঘোষণা দেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।

তিনি বলেন, দিন যত যাচ্ছে ততই ৭ জানুয়ারির নির্বাচনের আরও নিত্য নতুন জালিয়াতি ফাঁস হচ্ছে। নির্বাচনের দিন সিইসির দিবানিদ্রা ও কাস্টিং ভোট সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান, নির্বাচন কমিশন সচিবের মুখ ফসকে বেরিয়ে পড়া নীল নকশা, নির্বাচনে অংশ নেওয়া সরকারের তল্পিবাহক ডামি দলগুলোর নির্বাচন প্রত্যাখ্যান করে দেওয়া বক্তব্য, এমনকি নৌকা প্রতীকে ভোট করা সরকারি দলের নেতাদের চমকপ্রদ পুকুর চুরির কাহিনি! সবই দিবালোকের মতো স্পষ্ট করে দিচ্ছে এ নির্বাচন যে কত জঘন্য প্রহসনের নাটক ছিল।

সোলাইমান চৌধুরী বলেন, এসব চুরি ও প্রতারণার তথ্য ধামা চাপা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে প্রজ্ঞাপন জারি ও শপথের আয়োজন করা হয়েছে। বর্তমান সংসদকে ‘জনপ্রত্যাখ্যাত ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, জনগণ এই সংসদকে কখনোই বৈধতা দেবে না। এ সময় এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, গোলাম ফারুক, বি এম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, কেন্দ্রীয় নেতা আব্দুল বাসেত মারজান ও মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১০

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১১

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১২

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৩

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৪

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৫

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৬

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৭

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৮

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৯

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

২০
X