কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পাট-পাটজাত পণ্যের রপ্তানি ঈর্ষণীয় পর্যায়ে আনতে চাই : নানক

জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা
জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা

বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, পাট শিল্পের বর্তমান সংকট নিয়ে ভাবছি, সমস্যাগুলো জানার চেষ্টা করছি। এ শিল্পকে স্বগৌরবে ফিরিয়ে নিয়ে যাওয়ার দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে পাটের সোনালি ঐতিহ্য।

মন্ত্রী বলেন, রপ্তানি পণ্য হিসেবে শুধু গার্মেন্টস পণ্যের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরি উদ্যোগ নেওয়া হবে। সরকার পাটকে আবার তার ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে আনতে চায়। এজন্য প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করবেন, এরই মধ্যে মন্ত্রিসভায়ও প্রধানমন্ত্রী পাট শিল্পের বিষয়টি এনেছেন।

তিনি বলেন, পাটশিল্পে অনেক সমস্যা রয়েছে, জানার ও বোঝার চেষ্টা করছি। এর সমস্যা সমাধানে কৃষকদের সঙ্গে কথা বলার উদ্যাগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ বলেন, পাটকলগুলোর মধ্যে ১৭টি লিজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি জুট মিল বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদনে আছে এবং রপ্তানি করছে। আমাদের জুট মিলের মধ্যে ২টা বিদেশি কোম্পানি সরাসরি শতভাগ বিনিয়োগ করেছে, আরও একটি তাইওয়ানের কোম্পানি বিনিয়োগে আসতে চায়। তাদের সঙ্গে কথা হয়েছে, সব কিছু এগিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X