কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা

সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত
সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য সালমান ফজলুর রহমানকে (সালমান এফ রহমান) অবৈতনিক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপদেষ্টা পদে সালমান ফজলুর রহমানের নিয়োগটি অবৈতনিক। তবে উপদেষ্টা পদে থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।

এর আগে, ১১ জানুয়ারি সালমান এফ রহমানসহ মোট ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে ছয় জন উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এবার নিয়োগ পাওয়া উপদেষ্টাদের এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বিষয়ের দায়িত্ব দেওয়া হয়নি। অন্য পাঁচজন উপদেষ্টা বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, উপদেষ্টা পদটি মন্ত্রী পদমর্যাদার। একজন মন্ত্রী মাসে এক লাখ পাঁচ হাজার টাকা বেতন পান। সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। তবে মন্ত্রী যদি সরকারি বাড়িতে না থেকে নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সরকার থেকে তিনি মাসিক ৮০ হাজার টাকা করে ভাড়া পান। এ ছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিন মাসের বাড়িভাড়ার সমপরিমাণ টাকা পান। একজন মন্ত্রী একটি গাড়ির সুবিধা পান। এই গাড়ি পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। জ্বালানি বাবদ মন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। এ ছাড়া সরকারের কাছ থেকে পুরো চিকিৎসা খরচ পান একজন মন্ত্রী। একজন মন্ত্রী মাসে ১০ হাজার টাকা আপ্যায়ন ভাতা পান। সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতিবছর পাবেন পাঁচ লাখ টাকা।

সালমান এফ রহমানের নিয়োগ অবৈতনিক করায় তিনি এসব সুযোগ-সুবিধা পাবেন না। তিনি নিজেই সরকারি সুবিধা নিতে চান না। এর আগে, ২০১৯ সালেও তার নিয়োগকে অবৈতনিক করা হয়। তখন তাকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তাকে আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাকে নির্দিষ্ট কোনো পদে নিয়োগ দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X