কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পরে কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই : আইনমন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের সামনে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত
সচিবালয়ে সাংবাদিকদের সামনে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অনেকেই ধারণা করেছিলেন কূটনৈতিক সংকট নিয়ে। তবে নির্বাচনের পরে কোনো কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই।

সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

কূটনৈতিক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘সংকট আমি বলব না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলব। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেইরকম কোনো সম্ভাবনাই নেই।’

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, এমন বিষয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারত্ব) রয়েছে, সেইসব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ এগুলো সবসময় প্রয়োজন হয়। সেইসব সমস্যা এবং আমাদের আইনের যে অবকাঠামো- সেটা অনেকদিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেই সব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা কি না, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, সেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’

আনিসুল হক বলেন, ‘বিশেষ করে যেটা আলাপ করেছি- ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১০

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১১

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১২

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৩

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৪

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৫

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৬

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১৭

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১৮

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

১৯

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

২০
X