কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যারা অপতথ্য বাজারে ছড়িয়েছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে : গণপূর্তমন্ত্রী

রাজউক অডিটোরিয়ামে মতবিনিময় সভায় কথা বলছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি : সংগৃহীত
রাজউক অডিটোরিয়ামে মতবিনিময় সভায় কথা বলছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি : সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিষয়ে মানুষ নানা কথা বলেন, অনেকেই অপতথ্য ছড়ান। তবে আমি কিছু কাজ করেছি, কখনও অতিরিক্ত টাকা লাগেনি। কিন্তু নানা খবর চাওড় আছে। যারা অপতথ্য বাজারে ছড়ায় তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজউক অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফাইল রেখে দেওয়া ঠিক নয়। অনেকে দূরভীসন্ধীমূলক ফাইল রেখে দেয়। অনেক সঠিক ফাইল রেখে দেয়। এটা কখনো কাম্য নয়। আপনাদের ঠিকভাবে কাজ করতে হবে। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা মানে মানুষের কাজকে সম্মান দেখানো। যদি ঠিকভাবে কাজ করেন তাহলে কেউ ঠেকাতে পারবে না।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উবায়দুল মোকতাদির বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর যখন বঙ্গবন্ধু দেশের হাল ধরেন, তখন বাংলাদেশের রিজার্ভ ছিল শূন্য। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ শূন্য রিজার্ভ থেকে ঘুরে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান পরিস্থিতি থেকেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, রাজউককে সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে রাজধানীর উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।

সভাপতির বক্তব্যে রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, উন্নয়নশীল দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন হচ্ছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ পৌঁছাতে রাজউকের কার্যক্রম অব্যাহত রয়েছে। আর উন্নত বাংলাদেশের রাজধানীকে সাজাতে আমরা কাজ করে যাচ্ছি।

এ সময় রাজউকের সদস্য (উন্নয়ন) মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X