কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপের ‘ভুয়া ভিসা’ নিয়ে সতর্কতা হাইকমিশনের

বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিক। ছবি : সংগৃহীত
বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিক। ছবি : সংগৃহীত

মালদ্বীপ গিয়ে ভিসা জটিলতায় পড়ছেন দেশটিতে কাজের সন্ধানে পাড়ি জমানো অনেক প্রবাসী বাংলাদেশি। ওয়ার্ক ভিসার নামে ভুয়া ভিসার মাধ্যমে অসহায় মানুষের সরলতার সুযোগ নিচ্ছে এক দল প্রতারকচক্র। এসব ভিসা নিয়ে মালদ্বীপে কাজের জন্য আসার বিষয়ে আগ্রহী কর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন।

জানা গেছে, ফ্রি ভিসা নামে একধরনের ভিসার উদ্ভাবন করে চলছে এই অবৈধ ব্যবসা। এর খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। মালদ্বীপে এসে কাজ ছাড়া ঘুরছেন ভবঘুরের মতো। এ ধরনের ভিসা পরিহার করে মালদ্বীপে আসার আগে কর্মক্ষেত্র সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

মালদ্বীপে প্রবাসী জনসংখ্যার শীর্ষে বাংলাদেশিরা থাকলেও অধিকাংশই এখনো অবৈধভাবে পালিয়ে বেড়াচ্ছেন। বৈধতা নিয়ে কাজ করা উচ্চ এবং মধ্যবর্তী পেশায় বাংলাদেশি কর্মীও খুব বেশি নেই। ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী পেশাজীবীরা এসব পদ ধরে রেখেছেন।

মালদ্বীপে নির্দিষ্ট কোম্পানি ছাড়া বাইরে কাজের অনুমতি নেই। তাই ভুয়া ওয়ার্ক ভিসায় এসে কর্মরত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়লে গুনতে হয় জরিমানা। এমনকি হতে পারে জেল। পাশাপাশি ফেরত পাঠানো হতে পারে দেশে।

মালদ্বীপে বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ সংবাদমাধ্যমকে বলেন, যারা মালদ্বীপে আসতে চান তাদেরকে অবশ্যই ভিসাটি যাচাই করতে হবে। এখন অনলাইনে সহজেই ভিসা যাচাই করা সম্ভব। এক্ষেত্রে প্রয়োজনে দূতাবাসের সঙ্গেও যোগাযোগের পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X