কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির কথা জানাল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। পুরোনো ছবি
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। পুরোনো ছবি

দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আকাশ প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

তবে এই তিন দিনে আগের মতোই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহনে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, সোমবার দেশের আকাশে মেঘ থাকবে। সে কারণে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও বুধবার (৭ ফেব্রুয়ারি) সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবারও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা গতকাল ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনে তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াস।

রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X