কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। ছবি: বাসস

বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস তার শুভেচ্ছাপত্রে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদ শুরু করায় শুভকামনা জানান।

মেলিন্ডা গেটস লিখেছেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে কতটা মূল্যায়ন করি, তা প্রকাশে আমি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সবার সঙ্গে যোগ দিয়েছি।’

ফাউন্ডেশনের কো-চেয়ার লিখেছেন, ‘আমরা এসডিজি ও সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যগুলোর ব্যাপারে সমর্থন অব্যাহত রাখার আশা করছি।’

ফাউন্ডেশনের ট্রাস্টি বলেন, বাংলাদেশ প্রযুক্তি, উদ্ভাবন গ্রহণের ক্ষেত্রে একটি আঞ্চলিক ও বৈশ্বিক উদাহরণ হতে প্রস্তুত। দূরদর্শী ডিজিটাল বাংলাদেশ উদ্যোগসহ প্রধানমন্ত্রীর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যগুলোর জন্য চলমান সহায়তা প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মেলিন্ডা গেটস বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম বিকাশে এটুআই ও আইসিটির সঙ্গে আমাদের ফাউন্ডেশনের অংশীদারত্ব রয়েছে। আমরা ২০৪১ সালে আপনার (প্রধানমন্ত্রীর) স্মার্ট বাংলাদেশ ভিশনে অবদান রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সহযোগিতা করছি।’

মেলিন্ডা গেটস বলেন, ‘আমাদের ফাউন্ডেশন সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিতে আপনার প্রতিশ্রুতির সঙ্গে শরিক হয়েছে।’

ফাউন্ডেশনের কো-চেয়ার বলেন, জলবায়ু পরিবর্তনের মুখে ধানের প্রজনন আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বজায় রাখতে তারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছে।

পুষ্টি বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন করা এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তানীতি ২০২০-৩০ পাস করায় শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানান মেলিন্ডা গেটস। এ বিষয়ে তিনি বলেন, ফাউন্ডেশনের পুষ্টি দল বৃহৎ আকারের খাদ্য মজুদকরণের মাধ্যমে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দূর করার দিকে মনোনিবেশ করছে। তিনি আশা করেন, তারা বাংলাদেশ সরকারের সঙ্গে ফাউন্ডেশনের সহযোগিতা বাড়াতে পারবেন।

মেলিন্ডা গেটস বলেন, তারা ডিপিএইচই ও এটুআইয়ের সঙ্গে বাংলাদেশে একটি স্যানিটেশন ডেটা কমান্ড সেন্টার প্রতিষ্ঠায় কাজ করছে, যা দক্ষিণ এশিয়ায় প্রথম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X