কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১০:০৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রতিরোধ্য ইরান, ইসরায়েলের কোনো ওষুধই কাজে আসছে না

ইরানের পালটা হামলার মুখে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা। ছবি : সংগৃহীত
ইরানের পালটা হামলার মুখে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলার জবাবে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। সব বাধা ও প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে একের পর এক আঘাত হেনে যাচ্ছে তারা- গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটি।

এবার ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণরূপে চুরমার করে দিয়েছে এবং গুঁড়িয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তরও।

শনিবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ইরানি মিসাইল- যে এলাকায় রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ আরও অনেক সামরিক স্থাপনা।

১৯ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপে আরও প্রকাশিত হয়েছে যে, ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি আয়রন ডোমকে বিদ্ধ করে সরাসরি আঘাত হানে প্রতিরক্ষা সদর দপ্তর ভবনটিতে।

ক্লিপটি শুরু হয় প্রকাণ্ড শব্দে বের হওয়া এক টানা আলো ও অগ্নিগোলক দিয়ে। তারপর বিস্ফোরণের সাথে সাথে ভবনটি কেঁপে ওঠে। এর পেছনে তেলআবিবের কিরিয়া এলাকার মার্গানিত টাওয়ারটি স্পষ্ট দেখা যায়, যা আইডিএফ সদর দপ্তরের ঠিক পাশেই অবস্থিত।

বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা আবারও প্রকাশ করেছে যে, ইরানে রয়েছে আধুনিক ও সুসংগঠিত সামরিক ক্ষমতা, যা যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম। অপর দিকে, ইসরায়েলের পক্ষে এই হামলা ঠেকানো ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X