বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরী মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পিটিয়ে হত্যা

শাকিল আহমেদ। ছবি : সংগৃহীত
শাকিল আহমেদ। ছবি : সংগৃহীত

বগুড়ায় শাকিল আহমেদ (৪০) নামে এক রিকশাচালককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ জুন) বিকেলে শহরের ফুলবাড়ী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাকিল আহমেদ শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজু মিয়ার ছেলে।

কিশোরী মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল শিববাটি এলাকায় রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার এক কিশোরী কন্যাকে স্থানীয় একব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই ব্যক্তির বয়স বেশি হওয়ায় শাকিল বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না।

শনিবার দুপুরের দিকে ১০-১৫ বখাটে শাকিলকে বাড়ি থেকে ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। মেয়ের বিয়ে না দেওয়ার কারণে সেখানে শাকিলকে বেদম মারধর করা হয়। পরে তাকে নদীর ঘাটে ফেলে পালিয়ে যায় বখাটে যুবকরা। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক আলমাস আলী কালবেলাকে বলেন, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মেয়েকে বিয়ে না দেওয়ায় শাকিলকে মারধর করে চাকুসহ পুলিশে দেওয়ার পরিকল্পনা ছিল বখাটে যুবকদের। কিন্তু শাকিল গুরুতর আহত হওয়ার কারণে তাকে ফেলে পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এলাকায় পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X