স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ভূমিকায় বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

হান্নান সরকার । ছবি : সংগৃহীত
হান্নান সরকার । ছবি : সংগৃহীত

আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাতার নিচে ফিরলেন সাবেক টেস্ট ওপেনার হান্নান সরকার। তবে এবার পরিচয় ভিন্ন—নির্বাচক নয়, কোচ হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি। দীর্ঘদিনের নির্বাচকের দায়িত্ব ছেড়ে এবার নিজের মূল আগ্রহ—কোচিংয়েই মনোযোগ দিয়েছেন হান্নান।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীকে শিরোপা এনে দিয়েছিলেন প্রধান কোচ হিসেবে। এরপর ক্লেমন ক্রিকেটের সঙ্গেও কাজ করেন স্বল্প সময়। এবার দেশের ক্রিকেটের শিকড়—বয়সভিত্তিক স্তরে কাজ শুরু করতে যাচ্ছেন হান্নান সরকার।

বিসিবির অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত হান্নান। বলেছেন, ‘দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালন করেছি, তবে কোচিংয়ের প্রতি আলাদা একটা টান সবসময়ই ছিল। এবার সেই সুযোগটা পেয়ে আমি রোমাঞ্চিত। নিজের সর্বোচ্চটা দিয়ে তরুণদের গড়ে তুলতে চাই।’

২০২৬ সালের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচ হিসেবেও ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন হান্নান, যেটা আগেই জানা গিয়েছিল। ফলে জাতীয় পর্যায়ের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দেখা যাবে তাকে কোচের ভূমিকায়।

উল্লেখ্য, ২০১৬ সালে বয়সভিত্তিক দল দিয়ে বিসিবিতে নির্বাচক হিসেবে যাত্রা শুরু করেছিলেন হান্নান সরকার। এরপর ৮ বছর ৮ মাস ধরে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ছিলেন জাতীয় দলের নির্বাচক। সেই অধ্যায় শেষ করে এবার কোচিংয়ে পূর্ণকালীন মনোযোগ দিলেন এই সাবেক ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনে কাজ করা কোচদের তালিকায় যুক্ত হল আরও একটি পরিচিত নাম। এখন দেখার পালা, কোচ হান্নান সরকার কতটা সফলভাবে তৈরি করতে পারেন ভবিষ্যতের তারকাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X