কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পলকের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি
জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে উভয়পক্ষের এই সাক্ষাৎ পর্ব আয়োজিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরব ভ্রাতৃপ্রতীম দুটি দেশের মধ‌্যে বিদ‌্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে বলেন, সৌদি আরব বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। সৌদি টেলিকমের সাথে বিটিসিএল এর ভয়েজ কল বিনিময়ের পরিমাণ আরও বৃদ্ধি, বাংলাদেশ থেকে সৌদি আরবে সাবমেরিন ক‌্যাবলের ব‌্যান্ডউইদথ রপ্তানির পরিমাণ বৃদ্ধি, সৌদি পোস্ট ও ডাক অধিদপ্তর যৌথ উদ‌্যোগ গ্রহণের মা‌ধ‌্যমে ডাক পরিষেবাকে নতুন মাত্রায় উন্নীত করা এবং আইসিটি পণ্য রপ্তানি বৃদ্ধিসহ টেলিকম ও আইসিটি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ শিক্ষা সহযোগিতা, স্মার্ট সিটি স্থাপনে বিনিয়োগ এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এবং ন্যানো প্রযুক্তির নিয়ে একসাথে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ থেকে সৌদি আরবে ৬৫০ জিবিপিএস ইন্টারনেট ব‌্যান্ডউইদথ এবং আইওটিসহ বিভিন্ন তথ‌্যপ্রযুক্তি পণ্য রপ্তানি হচ্ছে।

পলক আরও বলেন, সৌদি আরব টেলিযোগাযোগের একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে, শুধু তার সীমানার মধ্যেই নয়, সমগ্র অঞ্চলজুড়ে আইসিটি ও টেলিকম পরিষেবার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে, বাংলাদেশ তার আইসিটি সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখছে। টেলিযোগাযোগ, তথ‌্যপ্রযুক্তি এবং ডাক পরিষেবার উন্নয়নে সৌদি আরব আরও অধিকতর ভূমিকা রাখবে বলে প্রত‌্যাশা করেন তিনি।

বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে রাষ্ট্রদূত এসসা ইউসেফ আলদুহাইলান বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় সহযোগিতা করে। আগামীতেও তা অব‌্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X