কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এখন ধূমপানে ঝুঁকে পড়ছে শিক্ষিত যুবকরা : রেলপথমন্ত্রী 

রেল ভবনের সভাকক্ষে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে সম্মাননা পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে বক্তব্যে দেন মো. জিল্লুল হাকিম। ছবি : কালবেলা
রেল ভবনের সভাকক্ষে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে সম্মাননা পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে বক্তব্যে দেন মো. জিল্লুল হাকিম। ছবি : কালবেলা

বাংলাদেশ ধূমপানমুক্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করুক এমন প্রত্যশার কথা জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে ট্রেনে ধূমপানের পরিমাণ কমে যাবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রেল ভবনের সভাকক্ষে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে সম্মাননা পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ট্রেনকে ধূমপান মুক্ত করতে প্রকল্প নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, রেলে বিপুল পরিমাণ যাত্রী যাতায়াত করে। ভ্রমণের সময় ধূমপান করা হলে জনগণের মধ্যে ক্ষতির প্রভাবটা বৃদ্ধি পাবে। তাই ট্রেনকে ধূমপান মুক্ত রাখা জরুরি।

সচেতন মানুষের মধ্যে ধূমপানের পরিমাণ কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন ধূমপানে ঝুঁকে পড়ছে শিক্ষিত লেখাপড়া জানা যুবকরা। তাদের সচেতন করা জরুরি।

মন্ত্রী বলেন, ধূমপানের ক্ষতিকারক প্রভাব প্রচার করে সবাইকে সচেতন করা গেলে মানুষ অনেক জটিল রোগ থেকে বেঁচে যাবে, বিশেষ করে ক্যানসার যক্ষাসহ বিভিন্ন রোগ কমবে। বাংলাদেশ ধূমপানমুক্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করুক এমন প্রত্যাশার কথাও জানান নতুন এই রেলমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X