রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০২:১৮ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিরা কেন এসেছেন, জানালেন ফখরুল

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ছবি: কালবেলা
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ছবি: কালবেলা

আজকে বিদেশিদের নিয়ে কথা হচ্ছে। কেন বিদেশিরা আসছেন? আজকে আমেরিকার একটা টিম আসছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে একটা টিম এসেছে। তারা এখানে মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানতে এসেছেন এবং বুঝতে চান।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রশিক্ষণ সেলের উদ্যোগে 'নারী নেতৃত্ব অগ্রগতিবিষয়ক' এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেছেন, আজকে আমরা অসমযুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধটা হচ্ছে, আমাদের গণতন্ত্রকে রক্ষা করার যুদ্ধ, এই লড়াই হচ্ছে, আমাদের দেশকে রক্ষা করার যুদ্ধ, এই লড়াইটা হচ্ছে, আমাদের অস্তিত্বের লড়াই। আর সময় খুব কম। এই সময়ের মধ্যে আমাদের সব মানুষকে জাগিয়ে তুলতে হবে।

তিনি বলেন, সামনে নির্বাচনে নির্ধারিত হবে যে, দেশে গণতান্ত্রিক ধারা থাকবে কী থাকবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে কী থাকবে না। তাই আজকে আমাদের সবার দায়িত্ব, রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, মগবাজারে ককটেল বিস্ফোরিত ঘটেছে। এটা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক। দেশের গণতন্ত্রকে ধ্বংস করতেই এটা করা হচ্ছে। যারা বিরোধী দলকে দোষারোপ করতে চায়, তারা এগুলো করছে। তারা তাদের বিভিন্ন সংস্থাগুলো দিয়ে এগুলো করাচ্ছে।

ফখরুল বলেন, আওয়ামী লীগের একটা সমস্যা আছে। চরিত্রগত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা একনায়কতন্ত্রের মানসিকতা নিয়ে কাজ করেছেন। আর রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের স্পেস ধ্বংস করে দেওয়া হয়েছে।

ফখরুল আরও বলেন, এরা (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকতে চায়। আর ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে চায়। আর আমরা গণতন্ত্রকে ফিরে আনার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান, চিফ অব পার্টি (ডিআই) ডেনা এল ওলস্, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির প্রশিক্ষণ রাশেদা বেগম হিরা, এবিএম মোশাররফ হোসেন, রেহানা আক্তার রানু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X