কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রিহ্যাব নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা

রিহ্যাবরে নির্বাচনে ভোট শেষে চলছে গণনা। ছবি : কালবেলা
রিহ্যাব নির্বাচনের ভোট শেষ, চলছে গণনা

আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।

এর আগে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের ৪০৯টি ভোট বা ৮৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম রিজিউনের ৩৯টি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন ভোট গণনা চলছে। ভোটগ্রহণ এলাকা সিসিটিভির আওতায় রয়েছে। নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে।

নির্বাচনে ঢাকার ২৯ পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৮৬ জন প্রার্থী। আর চট্টগ্রামের ৩টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী আছেন সাতজন। সদস্যদের মধ্য থেকে মোট ভোটার হয়েছেন ৪৭৬ জন।

নির্বাচনকে কেন্দ্র করে ৪টি প্যানেলে হয়েছে। প্যানেলগুলোর মধ্যে রয়েছে- রিহ্যাব সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’, রিহ্যাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ‘নবজাগরণ প্যানেল’ এবং সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয় ধারা প্যানেল’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X