কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রজনীগন্ধা-৭ উদ্ধারে সংশ্লিষ্টদের সংবর্ধনা দিল বিআইডব্লিউটিএ

ফেরি রজনীগন্ধা-৭ উদ্ধারে সংশ্লিষ্টদের সংবর্ধনা দিয়েছে বিআইডব্লিউটিএ। ছবি : কালবেলা
রজনীগন্ধা-৭ উদ্ধারে সংশ্লিষ্টদের সংবর্ধনা দিল বিআইডব্লিউটিএ

পাটুরিয়া ঘাটে দুর্ঘটনাকবলিত ইউটিলিটি ফেরি রজনীগন্ধা-৭ উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং ব্যক্তিবর্গকে সংবর্ধনা দিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফা কামাল।

এ আয়োজনে নিমজ্জিত ফেরি উদ্ধারে সম্পৃক্ত আইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, মানিকগঞ্জ জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনীর বানৗজা শেখ মুজিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রাতিষ্ঠানিক সম্মাননাসহ ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননাপত্র, প্রশংসা পত্রসহ ১১ জনকে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি সকালে কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়ার ৭ দিন পর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ফেরিটিকে নদীতে ভাসাতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ৭টি ট্রাক। এ ঘটনায় একজনের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১০

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১১

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১২

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৩

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৪

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৫

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৬

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৭

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৯

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

২০
X