কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকে পেছাল বাংলাদেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকে পিছিয়েছে বাংলাদেশ। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে বাংলাদেশের এই অবস্থান উঠে আসে। এ পরিষেবা খাতে উন্নতি করা বাংলাদেশের হঠাৎ অবনতি সার্বিকভাবে অনেকের কাছে একটি ‘ধাক্কা’ মনে হতে পারে।

জানুয়ারি মাসের হিসেবে দেখা যায়, মোবাইল ইন্টারনেট খাতে ১০৮তম অবস্থানে বাংলাদেশ। এর আগের মাসে ১০১তম স্থানে ছিল দেশটি। অপরদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকে জানুয়ারিতে এক ধাপ নেমে ১০৯তম হয়। ডিসেম্বরের যা ছিল ১০৮তম।

পাশের দেশ ভারত মোবাইল ইন্টারনেট সূচকে ১৮তম এবং ব্রডব্যান্ড বিভাগে ৮৭তম অবস্থানে আছে।

ওকলার সূচক অনুসারে, জানুয়ারিতে ব্রডব্যান্ড সেগমেন্টে মেডিয়ান ডাউনলোডের গতি ছিল ৪১ দশমিক ৫৯ এমবিপিএস, আপলোড গতি ছিল ৪২ দশমিক ৬০ এমবিপিএস ও মেডিয়ান ল্যাটেনসি ছিল পাঁচ মিলিসেকেন্ড। অপরদিকে মোবাইল ডাউনলোডের গড় গতি ছিল ২৩ দশমিক ৮৫ এমবিপিএস ও আপলোড গতি ছিল ১১ দশমিক ৩৬ এমবিপিএস। এই সময়ে দেশে মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।

প্রতিদিন নিজেদের স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে পাওয়া লাখ লাখ ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী নেটওয়ার্ক পারফরম্যান্স, গুণগত মান ও সহজলভ্যতা সম্পর্কে ধারণা দেয় বিশ্বব্যাপী ইন্টারনেট টেস্টিং ও বিশ্লেষণ সেবাদাতা প্রতিষ্ঠান ওকলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X