কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১২:৪০ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

মৌলিক অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে পুলিশকে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৪ এর শেষ দিনের অনুষ্ঠান। ছবি : কালবেলা
ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৪ এর শেষ দিনের অনুষ্ঠান। ছবি : কালবেলা

গণতন্ত্র প্রতিষ্ঠায় মৌলিক অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৪ এর শেষ দিনের সর্বশেষ অধিবেশনে রোববার (৩ মার্চ) পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রোববার সন্ধ্যায় রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, পিবিআইর অতিরিক্ত আইজিপি ও ওই অনুষ্ঠান বাস্তবায়ন সংক্রান্ত উপকমিটির সভাপতি বনজ কুমার মজুমদার, পুলিশের অতিরিক্ত আইজিপিবৃন্দ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার বক্তব্যে মেধা ও মনন কাজে লাগিয়ে দেশ সেবায় এগিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা মৌলিক অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে দায়িত্ব পালন করবেন।

প্রধান বিচারপতি বলেন, পুলিশ বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনো সংকট মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনাকালে পুলিশ ঘরে ঘরে খাবার, ওষুধ পৌঁছে দিয়ে সেবার এক উজ্জ্বল নজির সৃষ্টি করেছেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণকে নিরাপত্তা প্রদানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X