কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে শাস্তি পেলেন সরকারি কর্মকর্তা

সিনিয়র সহকারী সচিব মো. এরশাদ উদ্দিন। ছবি: কালবেলা
সিনিয়র সহকারী সচিব মো. এরশাদ উদ্দিন। ছবি: কালবেলা

স্ত্রীকে শারীরিক ও মানসিক অত্যাচার এবং বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের দায়ে মো. এরশাদ উদ্দিন নামে এক সিনিয়র সহকারী সচিবের বেতন গ্রেড এক ধাপ কমিয়ে লঘুদণ্ড দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ শাস্তির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩ (খ) বিধি মোতাবেক এরশাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে ২০২২ সালের ২৪ জুলাই বিভাগীয় মামলা হয়। একই বছরের ২৮ জুলাই অভিযোগের জবাব দাখিল করে ব্যক্তিগত শুনানি চান এরশাদ। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বরে শুনানি গ্রহণ করা হয়। অভিযোগের তদন্ত করতে কর্মকর্তা নিয়োগ করা হয়। বিস্তারিত তদন্ত শেষে গত বছরের ২৯ মার্চ প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। প্রতিবেদন অনুযায়ী এরশাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এজন্য দোষী কর্মকর্তাকে আগামী দুই বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ অর্থাৎ ৬ষ্ঠ গ্রেডের ৩৫৫০০-৬৭০১০/-টাকা বেতন স্কেলের নিম্নতম ধাপ ৩৫৫০০/-টাকা মূল বেতনে অবনমিতকরণ-সূচক ‘লঘুদণ্ড’ দেওয়া হলো। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্বয়ংক্রিয়ভাবে ৩৫৫০০-৬৭০১০/ টাকা বেতন স্কেলের (৬ষ্ঠ গ্রেড) বর্তমানে প্রাপ্ত বেতন ধাপে প্রত্যাবর্তন করবেন। তবে তিনি বকেয়া কোনো আর্থিক সুবিধাদি পাবেন না বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

জানা গেছে, এরশাদ উদ্দিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক পদে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X