কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে ৪ ঘণ্টা টিভি সম্প্রচার বন্ধের ঘোষণা 

সারা দেশে সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা কোয়াবের। ছবি : সংগৃহীত
সারা দেশে সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা কোয়াবের। ছবি : সংগৃহীত

সারা দেশে সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। পাইরেসি পে চ্যানেল বন্ধ ও বিটিভিকে ম্যাজিস্ট্রেসি পুনরায় ফিরিয়ে দেওয়াসহ বেশ কয়েকটি দাবিতে ১১ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্প্রচার বন্ধ রাখার কথা জানিয়েছে সংগঠনটি।

এর আগে গত ৩ মার্চ (রোববার) ঢাকা লেডিস ক্লাবে কোয়াবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে দাবি বাস্তবায়ন না হলে ১১ মার্চ দেশে ব্ল্যাক আউটের হুঁশিয়ারি দিয়েছিল সংস্থাটি।

কোয়াব সভাপতি সাইফুল ইসলাম সোহেল বলেন, পে চ্যানেল বিল ও অন্যান্য খরচ দিয়ে টিকে থাকা দায় হয়ে পড়েছে। বিটিভির কোনো তৎপরতা নেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ম্যাজিস্ট্রেসি করছে। ব্যবসার সমস্যা দেখছে না।

ক্যাবল টিভি আইন ২০০৬ মেনে সবাই সেবা প্রদান করবে জানিয়ে তিনি বলেন, পাইরেসি পে চ্যানেল বন্ধ এবং ওটিটিতে লাইভ চ্যানেল বন্ধ করতে হবে, খাত ডিজিটাইজেশনে সরকারের ব্যবস্থা নিতে হবে ও বিটিভিকে ম্যাজিস্ট্রেসি পুনরায় ফিরিয়ে দিতে হবে।

সাইফুল ইসলাম সোহেল আরও বলেন, এসব দাবি ৭ দিনের মধ্যে বাস্তবায়ন না হলে আগামী ১১ মার্চ সন্ধ্যা ৬-১০টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট হিসেবে দেশে ব্ল্যাক আউট বা সকল সম্প্রচার বন্ধ রাখা হবে।

সাধারণ সভায় কোয়াবের সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল বলেন, ইন্টারনেট ব্যবসায়ীরা অবৈধভাবে ক্যাবল টিভি চালাচ্ছে। আইপি টিভি পাইরেসি করে টিভি চলছে। ওটিটি কোম্পানির ডাউনলিংক পারমিশন নেই। অবৈধভাবে চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X