কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন পাক প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (১০ মার্চ) এক্সে এক বার্তায় এ অভিনন্দন জানান পাক প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ লিখেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমাকে অভিনন্দন জানানোয় আপনাকে ধন্যবাদ। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।

এর আগে, জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব। জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ শরিফ পান ২০১ ভোট। আর ওমর পেয়েছেন ৯২ ভোট। পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে।

৭২ বছর বয়সী শাহবাজ এর আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের নেতা নওয়াজ শরিফের ভাই।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদে নির্বাচন হয়। জাতীয় পরিষদের মোট ২৬৪টি আসনে ভোট হয়। ৭৯ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা পিএমএল-এন আর ৫৪টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে থাকা পিপিপি ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে কেন্দ্রে সরকার গঠন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১০

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১১

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১২

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৩

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৪

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৫

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৭

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৮

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৯

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

২০
X