কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের পথে খালেদা জিয়া

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের এক নম্বর বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে ছেড়ে যায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন তিনি। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই দিন রাত ১১টা ৩৮ মিনিট হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা করেন তিনি।

এর আগে ২০২৩ সালের ৯ আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ৫ মাস চিকিৎসা নেওয়ার পর গত ১১ জানুয়ারি গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ফেরেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় আদালত সাজা দিলে ওই দিনই খালেদা জিয়া কারাবন্দি হন। করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ছয় মাসের সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর থেকে তার পরিবারের আবেদনে দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে। চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাকে দেশের বাইরে নিতে চাইলেও সে অনুমতি মেলেনি। খালেদা জিয়া বন্দি হওয়ার পর তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১০

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১১

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১২

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৩

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৫

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৬

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৭

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৮

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৯

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

২০
X