সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৬:০৭ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ
মতবিনিময় সভায় সিইসি

ভোট দিতে না পারলে চিৎকার দেবেন

সিইসি কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি
সিইসি কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছ্নে, আমরা সিসিটিভির মাধ্যমে সব কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। কোনো ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে না পারেন তাহলে আপনারা চিৎকার দিবেন। আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নিব।

আজ শনিবার (১০ জুন) দুপুর ২টার দিকে সিলেট মহানগরীর মেন্দিবাগের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ইভিএমে কোনো ভূত-প্রেত নেই। নির্বাচনের জন্য এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। সব ধরনের বিচার বিশ্লেষণ করে ইভিএমের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজেই এর দায়ভার নিব। ভোটাররা নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারবেন। তাই আপনারা সময়মতো ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কোনো বিলম্ব করবেন না।

তিনি আরও বলেন, ইভিএম নিয়ে অনেকেই অনেক কথাই বলেন। এটার কিন্তু পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে। এর ভেতরে জিন-ভূত-প্রেত থাকে বলেও অনেকে বলেছেন। কিন্তু আমরা এ রকম কোনো কিছু পাইনি।

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সতর্ক করে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ এলে প্রার্থিতা বাতিল হবে। আপনারা (প্রার্থীরা) এমন কিছু করবেন না যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়।

সিসিক নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব হোসেন খানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হুমকি ও অস্ত্র প্রদর্শনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা ঢাকায় গিয়ে বিষয়টি দেখব।

সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার ইলিয়াছ শরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানসহ অন্য মেয়র প্রার্থী, কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সিইসি। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে আজ দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ ছাড়া আজ বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায়ও প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এতে উপস্থিত ছিলেন সিটি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ রাত ৮টা ২০ মিনিটে বিমানে করে ঢাকার উদ্দেশে তার সিলেট ত্যাগের কথা রয়েছে। সিসিক নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মোট ৮ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো.আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপফুল)। আর স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), মো. শাহজাহান মিয়া (বাস গাড়ি) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

আর কাউন্সিলর পদে ৩৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে ২৭৩ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। সিসিকে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪২ ও সংরক্ষিত ১৪টি। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন।

২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর এবারই প্রথমবারের মতো সিলেটের সব ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১০

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১১

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১২

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১৩

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৪

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৫

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৬

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৭

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৮

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৯

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

২০
X