কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর রাম দাশ

রাম দাশ। ছবি : সংগৃহীত
রাম দাশ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর রাম দাশ। এ দায়িত্ব নেওয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর-প্রোগ্রামস পদে কাজ করছিলেন।

মানবকল্যাণ ও উন্নয়ন কার্যক্রমে তার ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। যার মধ্যে ১০ বছর তিনি বিভিন্ন নেতৃত্বমূলক ভূমিকায় ছিলেন। এ ছাড়াও তিনি সিরিয়া রেজিলিয়েন্স কনসোর্টিয়ামের ডেপুটি চিফ অব পার্টি এবং ভারপ্রাপ্ত চিফ অব পার্টি হিসেবে কাজ করেছেন। ইয়েমেনে কনসোর্টিয়াম প্রধান এবং ইমার্জেন্সি কোঅর্ডিনেটরসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

রাম দাশ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় হতে আঞ্চলিক উন্নয়ন (রিজিওনাল ডেভেলপমেন্ট) বিষয়ে এমফিল করেছেন। ভারতের ভুবনেশ্বরে উৎকল বিশ্ববিদ্যালয় হতে সামাজিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞান (সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজি) বিষয়ে এমএ করেছেন। এছাড়াও তিনি সুস্বাস্থ্য ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন (ওয়েলনেস অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট) বিষয়ে একজন আইসিএফ-স্বীকৃত প্রশিক্ষক। কেয়ার এশিয়ার আঞ্চলিক পরিচালক (রিজিওনাল ডিরেক্টর) রমেশ সিং বলেন, আমার দৃঢ়বিশ্বাস তার নেতৃত্বে কেয়ার বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

কেয়ার বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর রাম দাশ বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও মর্যাদা রক্ষার লড়াইয়ে কেয়ার বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, জেন্ডার সমতা এবং শিশুস্বাস্থ্য নিয়ে ৩৬টি অংশীদার এনজিওদের সঙ্গে ৩৫টি প্রকল্প বাস্তবায়নের বিশাল কর্মযজ্ঞের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X