কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০১:২৪ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০১:২৬ এএম
অনলাইন সংস্করণ

মাসব্যাপী সেহরি বিতরণ করছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান জ্যোতি

শতাধিক অসহায় মানুষের মাঝে প্রতিদিন সেহরি বিতরণ করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি। ছবি : কালবেলা
শতাধিক অসহায় মানুষের মাঝে প্রতিদিন সেহরি বিতরণ করেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি। ছবি : কালবেলা

শারীরিকভাবে চলতে অক্ষম এবং মানসিকভাবে অসুস্থ প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে প্রতিদিন সেহরি বিতরণ করছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি। এছাড়াও পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝেও নিয়মিত খাবার বিতরণ করে আসছেন তিনি।

জানা যায়, প্রথম রোজা থেকে রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, পান্থপথ, খামারবাড়ি, কলাবাগানসহ বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করছেন জ্যোতি।

এ বিষয়ে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন। আমার আশেপাশের কোনো মানুষ বিশেষ করে শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে বিকারগ্রস্ত যাতে সেহরি না খেয়ে থাকে, তার জন্যই এই ক্ষুদ্র চেষ্টা।

তিনি বলেন, রমজানমাসে প্রতিদিন সেহরিতে অসুস্থ মানুষগুলোর জন্য সেহরি নিয়ে আমি ছিলাম এবং পাশে থাকব। সবাই যদি সাধ্য অনুযায়ী মানুষ এবং সমাজের প্রয়োজনে কাজ করে তাহলেই আমাদের দেশটাকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

হাজারো মানুষদের জন্য খাবার, নগদ অর্থ, জামা-কাপড় দিয়ে সহায়তা করায় প্রশংসায় ভাসছেন শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি। স্থানীয়রা বলছেন, অসহায় গরিব মানুষের জন্য অনবরত করে যাচ্ছেন জ্যেতি। বহু অসহায় পরিবারের উপযুক্ত মেয়েদের বিয়ের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X