কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সরকারের ৬৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

রাজধানী থেকে সরকারের ৬৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। ছবি : কালবেলা
রাজধানী থেকে সরকারের ৬৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুরের বুড়িরটেক এলাকা থেকে অবৈধ দখলে থাকা প্রায় ৬৫০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সরকারের এসব সম্পত্তি দখলদাররা আলীনগর হাউজিং, হ্যাভেলি প্রোপার্টিজ, খাতুন প্রোপার্টিজের নামে অবৈধভাবে ক্রয়-বিক্রয় করে আসছিল।

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এবং মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

এ সময় ঢাকা মহানগরীর সব সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রমের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক ফোর্স নিয়োজিত ছিল।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জনকল্যাণে বিভিন্ন কার্যক্রমে এ ভূমি ব্যবহার করা হবে এবং সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসন, ঢাকার কার্যক্রম চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১০

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১২

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৩

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৪

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৫

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৬

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৭

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৮

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৯

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

২০
X