কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৪:৩৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি বন্ধুদের মাতব্বরি আমাদের প্রয়োজন নেই : পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি
ফাইল ছবি

বিদেশি বন্ধুদের মাতব্বরি আমাদের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁয়ের বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি। আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব।

তিনি বলেন, বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে এটা ঠিক আছে। কিন্তু বন্ধুরা আমাদের পরিচালনা করবে না, এসব গ্রহণযোগ্য নয়।

মন্ত্রী আরও বলেন, বিদেশি সাহেবরা আসবে, ঘুরে বেড়াবে, ঠিক আছে। তবে আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ যেন নিরাপদ-নির্বিগ্ন থাকে এটার জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আগেকার যুগে আমরা মাতব্বর দেখতাম, তারা বিভিন্ন বিষয়ে ঘুরে ঘুরে নসিহত করত। তারা অনেক অর্থের মালিক হয়েছে। যদিও অর্থের উৎস নিয়ে প্রশ্ন আছে। একই সঙ্গে তারা শিক্ষা ও দক্ষতারও মালিক হয়ে গেছে।

পশ্চাদমুখিতা থেকে বেরিয়ে এসে এখন দক্ষতা বৃদ্ধির কাজের সময় উল্লেখ করে এম এ মান্নান বলেন, দুদিন আগেও এটা বুভুক্ষু জাতি ছিল। এই মুহূর্তে আমাদের প্রধান কাজ উন্নয়ন।

ইতিহাসের রাজা-বাদশাদের নাম জেনে কী লাভ—এমন প্রশ্ন রেখে তিনি কারিগরি শিক্ষায় আরও বেশি গুরুত্বারোপের আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X